নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, কমেছে জ্বর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৫ এএম, ১৯ আগস্ট ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে আছেন। বেগম জিয়ার জ্বর কমেছে, রক্তের হিমোগ্লোবিনও বেড়েছে। ডায়েবেটিসসহ অন্য জটিলতাগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।
শুক্রবার (১৮ আগস্ট) রাতে বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের একজন সদস্য গণমাধ্যমকে এসব তথ্য জানান। ওই চিকিৎসক জানান, পরিস্থিতি এমন স্বাভাবিক থাকলে আগামী সোমবার কিংবা মঙ্গলবারের মধ্যে হাসপাতাল ছাড়তে পারবেন বিএনপি চেয়ারপারসন।
ওই চিকিৎসক আরও বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডামের অবস্থা কিছুটা ভলোর দিকে। শরীরে যে পানি ছিল তার পরিমাণ কমে আসছে। বোর্ড পর্যবেক্ষণে রেখেছে। কেবিনেই তিনি চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনই ম্যাডামের স্বাস্থ্যের একাধিক পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, লিভারের মতো জটিল সমস্যা তো আছেই। এটার আসলে শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়। বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু, একাধিক জটিলতা থাকায় সীমাবদ্ধতা রয়েছে। এ জন্য তাকে বারবার মাল্টিপুল ডিজিস সেন্টারে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আছে তার গৃহপরিচারিকা ফাতেমা আক্তার ও স্টাফ রূপা। আর মাসুদ নামে নিরাপত্তারক্ষী গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে খাবার নিয়ে যান।
এর আগে গত জুনেও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় তাঁকে পাঁচ দিন হাসপাতালে থাকতে হয়। তখন এনজিওগ্রাম করা হলে তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তাঁর পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
২০২১ সালে এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে অসুস্থতার কারণে তাঁকে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




